চাঁদপুরস্থ  কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া

স্টাফ রিপোটার :

চাঁদপুরস্থ  কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ শে মার্চ ২০২৫ বিকেলে চেয়ারম্যান ঘাট এলাকায় সানির চেম্বারে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. এ এন এম মাইনুল ইসলাম।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান।

সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মাসুদ প্রধানীয়ার  পরিচালনায়  ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুমিতের সাবেক সভাপতি অ্যাড.মোবারক হোসেন, অ্যাড. মোজাফর হোসেন,  জেলা আইনজীবী সমিতি সিনিয়র আইনজীবী অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. এমরান হোসেন,  কচুয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক   অ্যাড. জসিম উদ্দিন প্রধান,অ্যাড.হালিমপাটোয়ারী ,অ্যাড.নাজমুল তালুকদার শিপন, সদস্য  অ্যাড.মাসুদুল ইসলাম বুলবুল,  সদস্য অ্যাড.সানজিদ হাসান সানি, অ্যাড.আবুল খায়ের স্বপন, অ্যাড.রাসেল পাটোয়ারী, অ্যাড.মহিউদ্দিন ফাহাদ, অ্যাড.জামাল হোসেন , অ্যাড.মেজবা, অ্যাড.নকীব প্রমুখ।

ইফতার মাহফিলের সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোস্তাক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়ার আয়োজন করা হয়।

Loading

শেয়ার করুন: