মেঘনাবার্তা রিপোর্ট :
চাঁদপুর শহরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদ্যাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বানে সোমবার সকালে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বায়ক এএইচএম আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আনম মুহিবুল্লাহ,অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,অধ্যক্ষ মাওঃ আলাউদ্দিন,মুফতি ফজলুল করিম বাগদাদী,প্রফেসর শাহ জামাল তালুকদার, মোঃ হুমায়ুন কবির, পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের,মাওঃ গাজী মোঃ আব্দুর রাহীম,পীরজাদা মাওঃ মাহফুজ উল্লাহ খান, ছাত্রনেতা মোঃ রিয়াজুল করিম বাছিম, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়- আগামী ১১ রবিউল আউয়াল, ২৯ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদ্যাপন করা হবে। আর অবশ্যই সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
![]()