চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মেঘনাবার্তা রিপোর্ট:

সারাদেশের ন্যয় চাঁদপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার সকালে শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্ এ বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ অতিথিবৃন্দ। পরে একই স্থানে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাকেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি ডাঃ এস.এম. শহীদুল্লাহ,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড, জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা, সৈয়দা বদরুন্নাহার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর,জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ছালেউদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন ব্বুল প্রমুখ।

সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কমিউনিটা পুলিশিং কাজে দক্ষতার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের পুরকৃত করা হয়।

Loading

শেয়ার করুন: