আনোয়ারুল হক:
চাঁদপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকাল ৪ টায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর দিচ্ছে ডাক, ভোট ছাড়া সরকার নিপাত যাক, বেগম খালেদা জিয়া মুক্তি পাক এই শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকের এই দিনে শপথ নিতে হবে বেগম খালেদা জিয়াকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করে আনবো। ভোট বিহীন এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণ এদের ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার কতটা জালিম হতে পারলে একজন গেরিলা মুক্তিযোদ্ধা কে নিজের হাতে স্বাধীন করা দেশে আসতে দেয়নি। সবকিছুর হিসাব এই বাংলার মাটিতে একদিন হবে।
বক্তারা আরও বলেন, খুন,গুম ও দুর্নীতিতে এ সরকার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সীমাহীন দুর্নীতির চিত্র এখন জনগণের সামনে ফুটে উঠেছে। সময় এসে গেছে এই সরকারকে হটানোর। তাই সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে।
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমে সভাপ্রধানে ও মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ শফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ।
![]()