জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের পর্দা উঠছে আজ

 

নিজস্ব প্রতিনিধি ॥

শরীর ও মনকে সতেজ রাখার লক্ষ্যে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণরা এগিয়ে গেলে এগোবে বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্য উৎসব ২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা তরুণদের নিয়ে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

আজ (২২ সেপ্টেম্বর ) চাঁদপুর জেলা স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল তিনটায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এবং স্থানীয় সরকার উপ পরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।

টুর্নামেন্টে আটটি উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। উদ্বোধনী দিনে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হতে যাচ্ছে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। ২৩ সেপ্টেম্বর হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা। ২৪ সেপ্টেম্বর মতলব উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ২৫ সেপ্টেম্বর মুখোমুখি লড়বে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে।

নকআউট ভিত্তিতে আয়োজিত গ্রুপ পর্বের লড়াই শেষে ৪ টি দল লড়বে সেমিফাইনালে। সেমিফাইনাল ২৬ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল লড়াই বিজয়ী দল দুইটি ৩ অক্টোবরে ফাইনালে মুখোমুখি হবে। সকল ম্যাচ দুপুর সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: