জেলা বিএনপির শোক

প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান গতকাল দুপুর ২:০০ ঘটিকায় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

নেতৃদ্বয় বলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান ছিলেন দলের নিবেদিত প্রাণ, দুঃসময়ের কান্ডারী। সংগঠনকে সুসংঘটিত ও শক্তিশালী এবং বেগবান করার জন্য তার একান্ত প্রচেষ্টা দলে স্বীকৃত। তিনি ছিলেন পরোপকারী, সদালাপী ও সমজে গণ্যমান্য ব্যাক্তি।

নেতৃদ্বয়ের শোকবার্তায় মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও সুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Loading

শেয়ার করুন: