স্টাফ রিপোর্টার :
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগ ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এরপর তিনি হানারচর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, ছাত্র জনতা রক্ত ও জীবনের বিনিময়ে দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। এখন দেশে স্বৈরাচারী খুনিদের বিচার হবে, এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর নতুন করে কোন ফ্যাসিবাদ দুর্নীতিবাজদের ভোট দিবে না।
বিগত এক বছরে মানুষ দেখেছে কারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার মুজিবুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা মনির হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আকন্দ, সেক্রেটারি মুহাম্মদ তাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সভাপতি আবু সাঈদ বেপারী, সাধারণ সম্পাদক আনোয়ার আখন্দ সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ।
![]()