মেঘনা বার্তা ডেস্ক :
চাঁদপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এসময় পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক পৌরসভার খবর নেন। পৌরবাসীর নাগরিক সুবিধা যাতে যথাযথভাবে নিশ্চিত করা হয় তার জন্য তাগিদ দেন।
জেলা প্রশাসক আরো বলেন, সুন্দর শহর গড়তে হলে রাস্তাঘাট উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। কোন প্রক্রিয়ায় আবে কাজগুলি সহজ এবং বিষয়ে পরামর্শ দেন।
![]()