জসিম উদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জের কালির বাজারে অগ্নীকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অন্তত ৮/১০ লক্ষ টাকার সম্পদ ও মালামাল ভষ্মীভূত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনগত রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গত এক দশকে ওই বাজারে এই অগ্নীকাণ্ড নিয়ে ৭টি দুর্ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শী রবিউল পাটওয়ারী, সজিবসহ লোকজন জানান, কালির বাজারের চরপোয়া সড়কে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে শনিবার রাত ১২টাে থকে সাড়ে ১২টার মধ্যে আগুণের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুণের লেলিহান শিখায় ৬টি দোকার সম্পূর্ণ ও একটি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে লোকজন আশপাশের দোকান গুলোও ভেঙ্গে ফেলে। ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক ফয়েজ আহাম্মদ জানান, তার ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়া তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়েরও তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ফকরুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে তারা সংবাদ পান তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এসে দেখেন সবকিছু শেষ। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলে ছিলেন। এমনকি আজকে দুটি এনজিও ঋণের কিস্তির টাকা প্রদানের কথা ছিলো সেই টাকাগুওলোও পুড়ে গেছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে কালির বাজারে আগুণ লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা।
![]()