নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ চাঁদপুরে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। বিজয়ের এ দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সে সকল মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ” হোক ৫৪ তম বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।
মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, চাঁদপুর দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকল অনুষ্ঠানে আপনার/আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ইতিহাসের রক্ত আঁকড়ে লেখা এই বিশ্ববিদিত বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচী হলো- সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা (সঠিক মাপ ও রঙের) উত্তোলন।সকাল ৯টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন। সকাল ৯টায় থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ নিরারে চাঁদপুর পৌরসভার আয়োজনে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন।বেলা ১১টায় চাঁদপুর ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সুবিধা জনক সময়ে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। চাঁদপুরের সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শন ব্যবস্থা রাখা। দুপুর ২টায় চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সুবিধা জনক সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান (ঞ-২০ ক্রিকেট টুর্নামেন্ট/ ফুটবল/ কাবাডি/ হা-ডু-ডু খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু সদন, শিশু পরিবার/ সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ খাবার সরবরাহ করা হবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ। চাঁদপুরের যেসব উপজেলায় সিনেমা হল চালু রয়েছে সেসব সিনেমা হলে বিনা টিকেটে ছাত্র/ছাত্রীদের জন্য জেলা তথ্য অফিসার, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলার সর্বত্র মিলনায়তনে। উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
উক্ত উৎসবমূখর এ আয়োজনে সংশ্লিষ্টদের স্বত:স্পূর্ত উপস্থিতি কামনা করেছেন চাঁদপুর জেলা প্রশাসন।
![]()