মতলব উত্তরে একদিনে অস্বাভাবিকভাবে তিন মৃত্যু

ফারুক হোসেন ॥

চাঁদপুরের মতলব উত্তরে পৃথক তিনটি দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র ও শিশুসহ এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই তিনটি মর্মান্তিক মৃত্যু ঘটনায় উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ব্রাহ্মণচক গ্রামের জাহিদ হাসানের ছেলে মাদ্রাসার ছাত্র মো. কাউছার (২০) বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

স্হানীয়রা জানান, মোঃ কাউছার কলসভাঙ্গা গ্রামে জনৈক ফজলুল হক মোল্লার বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় ডুবার পানিতে কারেন্টের তার ছিড়ে পড়ে থাকায় ওই তার তোলাতে ডোবার পানিতে নামলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন ডুবা থেকে তাকে তোলে উপজেলা কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে মঙ্গলবার সকাল সারে এগারটায় সময় ছেংগারচর পৌর এলাকার ছোট ঝিনাইয়া গ্রামের বিল্লাল হোসেন ছেলে ১৬ মাস বয়সী শিশু ইয়াছিন পানিতে পড়ে মারা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া মুন্সি বাড়িতে নতুন বিল্ডিং ঘর করার জন্য গর্ত করলে ওই গর্তে বৃষ্টির পানিতে পড়ে যায়, এইসময় তার দাদি মনোয়ারা বেগম দেখতে পেয়ে তাকে ওইস্হান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
অপরদিকে মঙ্গলবার ভোর ৬ ঘটিকার উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়ন তিন ঘরিয়া কান্দি গ্রামের মোহামদ জাহাঙ্গীর চৌধুরী ছেলে মো. ফাহিম হোসেন (১৮) পরিবারদের সাথে অভিমানে আত্মহত্যা করে।

জানা যায় , সোমবার রাত্রে একটি মোটরসাইকেলের কিনে দেওয়ার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে, তার বাবা মোটরসাইকেল কিনে দিতে পারবে না বলে জানালে অভিমান করে কোনো এক সময় সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, তিনটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছে। এ ধরনের ঘটনায় বিষয় এলাকাবাসী সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: