ফারুক হোসেন ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ প্রায় ৩শ’ ট্রাক্টর নিত্য মালামাল পরিবহনে রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে। এদের দাপটে সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সড়ক ভেঙে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কৃষির উন্নয়নে এসব ট্রাক্টর আমদানি করা হলেও অনিয়ন্ত্রিতভাবেই মালিকরা এগুলো ব্যবহার করছে ভাটার মাটি, ইট, বালু ইত্যাদি মালামাল পরিবহনের কাজে।
উপজেলায় সরজমিন ঘুরে ট্রাক্টরের এমন দাপট দেখা গেছে। সাধারণ মানুষের কাছে ট্রাক্টর এখন মহাযন্ত্রণার কারণ হয়ে দাড়িয়েছে।
শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ট্রাক্টরগুলোর বড়-বড় চাকার কারণে কার্পেটিংয়ের উঠে রাস্তাগুলোর বিবর্ণ দশা। প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের। সব সময় আতঙ্ক নিয়ে পথ চলতে হচ্ছে। ট্রাক্টরের বেপরোয়া চলাচলে সবচেয়ে ঝুঁকিতে কোমলমতি ছোট ছোট শিশু ও এলাকার নারীরা।
ছেংগারচর পৌরসভার বাসিন্দা মনির সরকার বলেন, বেপরোয়াভাবে ট্রাক্টর ও ট্রলি চলাচল করায় রাস্তায় বের হয়ে সবসময় আতঙ্কিত থাকি।
গজরার গৃহিনী মরিম বেগম বলেন, দানব এই ট্রাক্টরগুলো চলাচলের কারণে আমাদের ছোট ছেলেমেয়েদের রাস্তায় একা ছাড়তে পারি না। বাড়ির পাশে রাস্তা হওয়ায় আরো বিপদে আছি।
এ বিষয় অনেই অভিযোগ করে বলেন, অপ্রাপ্ত বয়স্কদের হাতে ট্রাক্টরগুলো। আমরা বুঝতে পারিনা, কার ইশারায় মতলব উত্তরে এগুলো মালামাল বহন করছে?
![]()