মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি, বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতেল ভর্তি হন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুল হক সরকার হান্নানের গতকাল মাগরিব বাদ ঢাকা আগারগাঁও ঈদগাহ মাঠে প্রথম জানাযা অনুষ্টিত হয়। আজ সকাল ১০ ঘটিকায় মতলব উত্তরে নিশ্চিন্ত পুর স্কুল মাঠে ২য় জানাযা অনুষ্টিত হবে। পরে তার গ্রামে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুতে বিশিষ্টজনের শোক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আলহাজ্ব বোরহান উদ্দিন, বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ড.জালাল উদ্দিন, জেলা বিএনপি’র সহ-সভাপতি শুকুর পাটোয়ারি, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপি’র সদস্য সরকার শামিম আহমদ, কেন্দ্রিয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপি’র সদস্য আলমগির সরকার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু, বিএনপি’র নেতা মনিরুল ইসলাম, কেন্দ্রিয় কৃষক দলের সদস্য এড মফিজুল ইসলাম সরকার, জেলা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন খান, জেলা বিএনপি’র সদস্য মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু মিয়া প্রধান, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপি’র সাংগঠিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর বিএনপি’র সাবেক সভাপতি শাজান সরদার, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সারোয়ার আবেদন খোকন, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা ছাত্র দলের সভাপতি নুরুল হুদা ফয়েজী, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ- সাংগঠিক সম্পাদক ইশ্রারাফিল আলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক আরাফাত আলামিন, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সুমন আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
![]()