মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যাবস্থা করা হবে:শেখ ফরিদ আহমেদ মানিক

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৭ জুন )বিকেলে লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, এ এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজ করা হবে। কাজ করা অবস্থায় যদি কেউ চাদা দাবি করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নেয়া হবে। এ এলাকায় নদী ভাঙ্গনের ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যাবস্থা করা হবে। ইউনিয়নে কোনো বাল্যবিবাহ করা যাবেনা। আপনারা আপনাদের সন্তাদের প্রতি খেয়াল রাখবেন। আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এ ইউনিয়ন বিএনপির ঘাটি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিশন।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইউম মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন, সাবেক সহ দপ্তর অ্যাড. মাহমুদ হাসান কবির, চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, সদস্য মাসুদ পারভেজ বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসী, যুবদল নেতা পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খান, পৌর ছাত্রদলের আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী, কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহেল গাজীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: