সাংবাদিকদের পজিটিভ লিখনির মাধ্যমে চাঁদপুর আরো এগিয়ে যাবে : শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার আলুমুড়া এলাকায় ফারিসা রিসোর্টে এই আয়োজন করা হয়। সেখানে প্রেসক্লাবের দেড় শতাধিক পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিকে রাতে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি আড্ডায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ঐতিহাসিক হাজীগঞ্জ জামে মসজিদের মুতাল্লি সাকিল আহমেদ প্রিন্সসহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সারাদেশের মধ্যে চাঁদপুর প্রেসক্লাব একটি ব্র্যান্ড। সাংবাদিকদের পজিটিভ লিখনির মাধ্যমে চাঁদপুর আরো এগিয়ে যাবে। পর্যটন ক্ষাত তুল ধরতে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখে। আপনারা সব সময় সঠিত তথ্য তুলে ধরবেন। আপনাদের পাশে সব সময় আমরা থাকবো।

Loading

শেয়ার করুন: