স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদের পিতা কে এম নিজাম (৭৫) আর বেঁচে নেই। তিনি বুধবার (২৬ নভেম্বর ) রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোড এলাকায় কে এম নিজাম এর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে চাঁদপুর প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়ন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় জমায়। তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনী আত্বীয় স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর বাদ জোহর রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বড় ষ্টেশন রেলওয়ে জামে মসজিদের ইমাম মুফতি সিরাজুল ইসলাম। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর সংবাদের এর সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আহমেদ সরকার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও মরহুমের ছেলে কেএম মাসুদ প্রমুখ।
জানাজা শেষে কাঁচা কলোনি রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। জানা যায় বিপুল পরিমাণ মুসল্লি অংশ নিতে দেখা গেছে।
মরহুম কে এম নিজাম চাঁদপুর বড় স্টেশন এলাকায় তেল ব্যবসায়ী ছিলেন।
![]()