সৌদি আরবে চাঁদপুরের রাজীব মোল্লা নিখোঁজ

মতলব উত্তর প্রতিনিধি ॥

সৌদি আরবে রাজীব মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশী নিখোঁজ হয়েছেন। তিনি গত ১১ মে দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।

নিখোঁজ রাজীব মোল্লা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জজ নগর গ্রামের শাহিদ মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ রাজীব মোল্লা ৮ বছর আগে কাজের জন্য সৌদি আরবে যান। তিনি দেশটির রিয়াদ শহরের সানাইয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধায়নে কাজ করতেন। তিন বছর আগে দেশে ছুটিতে এসে রাজীব বিবাহবন্ধন হয়ে আবার সেখানে গিয়ে কাজে যোগ দেন।

নিখোঁজ রাজীব মোল্লার বাবা শাহিদ মোল্লা বলেন, গত ১১ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ভাড়া বাড়ি থেকে বেড় হন রাজীব মোল্লা। এরপর সে আর বাসায় ফিরেনি। নিখোঁজের পর হাতে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে অবস্থানরত স্বজনরাও আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না। কফিল (মালিক) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও রাজীব মোল্লাকে খুঁজে পাচ্ছেন না বলে জানান।

এদিকে সদি প্রবাসী রাজীব মোল্লার নিখোঁজের ঘটনায় তার মা-বাবা, স্ত্রী ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছে। কী করবে বুঝে উঠতে পারছেন না তারা। নিখোঁজ রাজীব মোল্লার সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

জেলা প্রবাসী কল্যাণ ওয়েল ফ্যায়ার সহকারী পরিচালক আলী হোসেন বলেন, নিখোঁজ রাজীব মোল্লার পাসপোর্ট ও আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পেলে যত দ্রুত সম্ভব তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Loading

শেয়ার করুন: