গাজী মাজহারুল ইসলাম:
‘এসো হে বৈশাখ, এসো এসো’ – এই আহ্বানের মধ্য দিয়ে হাইমচরে ১৪৩২ বঙ্গাব্দের শুভ নববর্ষ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩২”-এর আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর আলগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মাঠে এসে শেষ হয়। এরপর পরিষদ চত্বরে স্থাপিত তারুণ্য মঞ্চে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি এবং হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।
![]()