হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত-৫

 

হাজীগঞ্জ প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জের সড়ক দুূঘর্টনায় জোৎস্না বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বকুলতলা রোড এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও আইদি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা মারা যাওয়া জ্যোস্না বেগম হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের হাজী বাড়ীর মমতাজ উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন, বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের পলাশের স্ত্রী রিয়া বেগম (২৫), একই ইউনিয়নের সন্না গ্রামের বাহারের ছেলে হৃদয় হোসেন (২৮) ও মাইনুদ্দিনের স্ত্রী রেহানা বেগম (২২), বড়কুল পশ্চিম ইউনিয়নের মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল হোসেন (৩০), বড়কুল পূর্ব ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে মো. ইউসুফ হোসেন (৪৫)।

জানা গেছে, এদিন হাজীগঞ্জ বাজারমুখী সিএনজি ও চাঁদপুরমুখী আইদি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংগর্ঘের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৬জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক জোৎস্না বেগমকে মৃত ঘোষণা এবং সিএনজি চালকসহ আহত ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকলে কলেজ হাসপাতালে রোপার করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, আমরা জোৎস্না বেগমকে মৃত অবস্থায় পেয়েছি। অর্থ্যাৎ হাসপাতালের আনার পূর্বেই তিনি মারা গেছেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহত জোৎস্না বেগমের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত আইদি পরিবহনের গাড়ীর নম্বর সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

শেয়ার করুন: