হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময় 

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন ফারুক। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের সহযোগী হলে যে কোনো অপরাধ দমন সহাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময়হজ হয়। আমরা কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা কামনা করি। আইনশৃঙ্খলা ঠিক রাখা, অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ কাজগুলোতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওসি (তদন্ত) রাজীব শর্মা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম ও অর্থ সম্পাদক হাবিব উল্যাহ। এছাড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: