১৫ এপ্রিল থেকে চাঁদপুরে অনলাইনে করা যাবে জিডি

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

থানায় সশরীরে উপস্থিত না হয়ে ঘরে বসে সব ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। নতুন প্রক্রিয়া চালু হলে অনলাইনে সব ধরনের জিডি করা সম্ভব হবে।

প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় এ অনলাইন জিডি সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে সব থানায় অনলাইনে সব ধরনের জিডি করার সুবিধা চালু করা হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অনলাইন জিডি সেবা পেতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ঙহষরহব এউ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পরে রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এ ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন করতে অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

এআইজি সাগর আরও জানান, পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Loading

শেয়ার করুন: