চাঁদপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লানিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি, এই প্রতিপাদ্যকে নিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুরের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় নির্বাহী কমিটি কুমিল্লা অঞ্চলর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান।

এসময় তিনি বলেন, ভারত বর্ষ ১৯৪৭ সালে বিভক্ত হয়। পূর্ব বাংলার গণপূর্ত বিভাগের দায়িত্ব নিয়ে আসন আব্দুল জব্বার খান। তবে তিনি ইঞ্জিনিয়ার লিখতে পারেননি। তার কারণ ছিল তিনি ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারগণ ৫০/৬০ বছরের বয়স্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের খবরদারি করেন। ১৯৫০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করেন।

তিনি আরো বলেন,তখন আন্দোলনকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে চাকুরীচ্যুত করা হয়। ১৯৬২ সালে একইভাবে আন্দোলন করতে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ আবারও চাকুরীচ্যুত হন। এমনিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ দেশ উন্নয়নে কাজ করলেও তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। ৭৫ বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সরকারের উন্নয়নের জন্য কাজ করছে। বাকী ২৫ বার নিজস্বভাবে কাজ করছে। এই প্রতিষ্ঠান দেশ ও জাতিকে অনেক কিছুই দিয়েছে। ১৯৭৫ সালে আইডিইবি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৬ সালে চাঁদপুর মফস্বল শহর থাকা অবস্থায় প্রতিষ্ঠা লাভ করে। চাঁদপুরে সিদ্দিকুর রহমানের হাত ধরে আইডিইবি প্রতিষ্ঠা লাভ করে। তাকে আজকের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আইডিইবি’র মাধ্যমে আমরা দেশ সেবা করতে পারি।

চাঁদপুর জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ কপিল উদ্দিন আখন্দ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, চাঁদপুর জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সাম্পাদক সপন কুমার সাহা। আলোচনা সভা শেষে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Loading

শেয়ার করুন: