চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

 

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেড’ এ চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শোনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

মে পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম, হাজীগঞ্জ থানা, শ্রেষ্ঠ এসআই এসআই মোঃ আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ থানা, শ্রেষ্ঠ এএসআই এএসআই মোঃ রেজাউল করিম, হাজীগঞ্জ থানা।

বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় থানায় কর্মরত এসআইদের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই মোঃ আব্দুল আজিজ, হাজীগঞ্জ থানা, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই মাজারুল হক, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এসআই আব্দুল আলীম, সদর মডেল থানা, এএসআই গোলাম ছামদানী, হাজীগঞ্জ থানা, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই/এস.এম কামরুল হাসান, শাহরাস্তি ট্রাফিক।

পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: