চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুলের শাহ আলম আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের সর্বপ্রথম কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান চাঁদপুর মাইক্রো কম্পিউটার স্কুল ও সিইআই পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহ আলম ২৮ মে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

২৯ মে সকাল ৯টায় দক্ষিণ গুণরাজদী পাটোয়ারী বাড়ি জামে মসজিদে (ময়দার মিলের পেছনে) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরহুমের মরদেহ ফরিদগঞ্জের রূপসা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুম মোঃ শাহ আলমের প্রতিষ্ঠিত মাইক্রো কম্পিউটার স্কুল, জে.এম সেনগুপ্ত রোড, নাজিরা বিল্ডিংয়ে অবস্থিত। তিনি বহু বছর যাবৎ সেখানে চাঁদপুরের অনেক ছেলে-মেয়েকে কম্পিউটার শিক্ষাদান করেছেন। এরপর তিনি চাঁদপুরে সিইআই পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

Loading

শেয়ার করুন: