জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার তিন বারের সাবেক চেয়ারম্যান ও মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২ জুন) সকালে শান্তিনগর তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

কদমতলী থানা পুলিশ জানায়, গেল বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহাতিত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। (মামলা নম্বর ৫৯১২/২৪)

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে জানতে পেরেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কীনা খোঁজ নেয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

শেয়ার করুন: