হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা সরোয়ার হোসেন মুন্সী ভুলু, একেএম সাহাবুদ্দিন শাহিন, সাংবাদিক সাখাওয়াত হোসেন, কলেজের প্রাক্তণ শিক্ষক তপন কুমার পাল, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো. ইমাম হোসেন টিটু, সাবেক ছাত্রনেতা রুমান গাজী, ছাত্রনেতা কাউছার আহমেদ সাগর ও আমিনুল হক আমিন।
সহকারী অধ্যাপক কাজী নাসির উদ্দীন ও নুরজাহান আক্তারের যৌথ উপস্থাপনায় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. তাজুল ইসলাম ও তহুয়া আক্তার, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রীহা আক্তার ও মানপত্র পাঠ করেন সাদিয়া আফরিন মিম, অধ্যয়নরতদের মধ্যে বক্তব্য রাখেন, মোবাশ্বেরা আক্তার ও মানপত্র পাঠ করেন, কামরুন্নাহার মিতু। বিদায়ী সংগীত পরিবেশন করেন, মরিয়ম আক্তার।
বক্তব্যের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মাও. নূর মোহাম্মদ। গীতা থেকে পাঠ করেন, প্রভাষক শিপন মজুমদার। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ুন কবির সুমনসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
![]()