`বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে স্কাউটের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

সাইম পাটওয়ারী:
“শিক্ষায় নেতৃত্বে গড়ি দেশ, আমরা স্কাউট, আমরা বিশেষ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হলো স্কাউটের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাস।
তিনি ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউটদের উদ্দেশ্যে বলেন,“একজন ব্যক্তির জীবনে যেমন শিক্ষা অপরিহার্য, তেমনি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মনির্ভরশীলতা অর্জনে স্কাউটিং অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এবং স্কুল শাখার   সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান জুয়েল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার শিক্ষক মোঃ রাসেল মিয়া, স্কুল শাখার শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃমাহবুবুর রহমান,মোঃ নজরুল ইসলাম, অন্যান্য শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং অভিভাবকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিন দিনব্যাপী ক্যাম্পে অংশ নেওয়া স্কাউট শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সুচিত্র রঞ্জন দাস।
বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ও সংগঠকদের তত্ত্বাবধানে এই তাঁবুবাসে শিক্ষার্থীরা নেতৃত্ব, সহমর্মিতা, দেশের প্রতি ভালোবাসা এবং জীবনের নানা ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে।
এই ধরনের আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে একজন সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানটির এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।

Loading

শেয়ার করুন: