স্টাফ রিপোর্টার ॥
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন,বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃবৃন্দকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দীর্ঘ ১৭ বছর এদেশের মজলুম মানুষের চোখের পানি আল্লাহ পাক কবুল করে ৫ আগস্ট উপহার দেন। আল্লাহ পাক জামায়াতের নেতা কর্মীদের ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগঠনের নেতা কর্মীদের আরো ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করতে হবে। দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। সকল মানুষের আশ্রয়স্থল হবে জামায়াতে ইসলামী। জুলাই বিপ্লবের চেতনা ধারন করে এদেশের জনগনের ভাগ্য পরিবর্তনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আজ সকালে চাঁদপুর জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্য ভাইদের দিন ব্যাপী শিক্ষাশিবির ২১জুন শনিবার সকাল ৮ টায় স্থানীয় অডিটরিয়ামে অনুস্ঠিত হয়। শিক্ষা শিবির উদ্ভোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পরিচালনা করেন জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা- নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, ঢাকা মহানগর দক্ষিন এর সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হারুন আর রশিদ ওসমানী সহ উপজেলা ও পৌর শাখার আমীরবৃন্দ।
সমাপনি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
![]()