মেঘনা বার্তা ডেস্ক ॥
রোটারী ইন্টারন্যাশনাল থেকে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব দুটি অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। এর একটি হচ্ছে গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড এবং অপরটি প্রেসিডেন্ট’স প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এ দুটি ক্লাব রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল কে লটারি বিশ্বে গৌরবের মর্যাদায় আসীন করেছে।
৩১শে মে ঢাকার মিন্টু রোডে অবস্থিত আবু সায়ীদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রসিডেন্ট রোটা,ডা, মো,ইফতেখারুল আলম (পিএইচএফ) ট্রফি দুটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটা: পিপি জামাল হোসেন,শফিউদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার আলমগীর পাটওয়ারি,শাখাওয়াত হোসেন সাকিল, রোটা: আবু ইউসুফ তালুকদার মানিক (ক্লাব সেক্রেটারি ), তাপস কুন্ডু কানাই, জিতু মিয়া বেপারী, ডাঃ সাইফুল ইসলাম সোহেল, রাজীব মজুমদার, আমিনুল্লাহ শেখ, আহসান হাবিব, মোঃ সফিউল্লাহ হায়দার প্রমুখ।
![]()