হাজীগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

হাসান মাহমুদ

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হাজীগঞ্জে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রতিবছরের মতো এবারোও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া থেকে শনিবার (১৬ আগস্ট) বিকালে জন্মাষ্টমীর এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বিধু ভূষন রায় সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক। এরপর শোভাযাত্রাটি আখড়া থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আখড়া প্রাঙ্গণে এসে সমবেত হয়। এসময় ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকারের পরিচালনায় ও উদযাপন পরিষদের উপ-কমিটির আহবায়ক নীহার রঞ্জন হালদার মিলনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা কমিটির ডা. মানিক লাল মজুমদার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সঞ্জয় কর্মকার, তাপস সাহা ও লিটন পাল।

এসময় আরো বক্তব্য রাখেন, দশভূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, পূজা উদযাপন পরিষদ পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা প্রমুখ। বক্তব্য শেষে জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান, জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তপন কুমার পাল, দুলাল পোদ্দার, অজয় সরকার, বাবুল দাস, গোপাল সাহা, বিধান সাহা, যুগল কৃষ্ণ হালদার, দিলিপ রায়, মিহির রায়, প্রিয়লাল দেবনাথ, শিমুল সিকদার, দুলাল দাস, রাজন বনিক, গৌরাঙ্গ পোদ্দার, প্রশান্ত পাল, সুজন চন্দ্র রায়, রিপন সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মালম্বীদের নেতৃত্ব স্থানীয়সহ সহস্রাধীক ভক্তবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে।

Loading

শেয়ার করুন: