হাজীগঞ্জে ২১ আগস্ট পর্যন্ত নির্বাচন অফিসে খসড়া ভোটার তালিকা সংশোধন

 

হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির দাবী ও অন্তর্ভূক্তির বিষয় সম্পর্কে সংশোধনী থাকলে আগামি ২১ আগস্টের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে দরখাস্ত দাখিলের অনুরোধ জানিয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফীন।

গত ১০ আগস্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেখা যাবে।

ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা-২০১২ অনুষারে হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের (১ থেকে ৯নং ওয়ার্ড) এলাকাসমূহের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রস্তত ও প্রকাশ করা হয়েছে।

 

 

Loading

শেয়ার করুন: