হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে শনিবার (২১ জুন) সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সংবাদপত্র। আপনাদের মাধ্যমে আমরা সমাজের ভাল-মন্দ ও লোক-চক্ষুর আড়ালে থাকা নানা ঘটনার খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, আপনারা লিখে যাবেন। তবে সংবাকর্মীদের কাছ থেকে মানুষ বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে। কারণ, আপনাদের চোখে আমরা সমাজকে দেখি। আমাদের কোন কর্মকর্তা দুর্ণীতি করলে আপনারা তুলে ধরতে পারেন। তবে তাকে শোধরানোর সুযোগ করে দেবেন। কিন্তু সাংবাদিকতার নামে কাউকে ব্ল্যাক মেইলিং করা ঠিক নয়।
সাংবাদিকদের তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপসাংবাদিকতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি হাজীগঞ্জ বাজারের এসময় বাজারের যানজট নিরসনে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, সেনাবাহিনীর ২১ বীর উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমান আশিক। বক্তব্যের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্প কমান্ডার ল্যাফ. মানজুরুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
![]()