হাজীগঞ্জ ব্যুরো
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে কেরাম চ্যাম্পিয়ন শীপের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্।
বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এস.এম মিরাজ মুন্সী ও মো. মনজুর আলম পাটওয়ারী এবং রানারআপ দলের খেলোয়াড় হোসেন বেপারী ও জাহাঙ্গীর হোসেনের হাতে ট্রফি ও প্রাইজমানির প্রতিকী চেক তুলে দেন অতিথিবৃন্দ। অর্থ সম্পাদক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, কাজী ইউনুস ও গীতা থেকে পাঠ করেন, সুজন দাস।
এসময় অতিথি হিসেবে খেলার স্পন্সর সাপ্তাহিক আমার কন্ঠের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সংগঠনের আজীবন সদস্য সাখাওয়াত হোসেন, দৈনিক আজকের দেশকন্ঠের সম্পাদক এনায়েত মজুমদার, কেরাম চ্যাম্পিয়নশীপ পরিচালনা কমিটির সদস্য জহির হোসেন ও মেহেদী হাসান রিমেলসহ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()