ইকরাম চৌধুরীর চিকিৎসায় চাঁদপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের অনুদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছেন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে গতকাল বুধবার সদর উপজেলার কয়েকজন চেয়ারম্যান প্রেসক্লাবে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এই তিনজন সাংবাদিক ইকরাম চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ সংক্রান্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী।

ইউপি চেয়ারম্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, তরপুরচ-ী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী ও রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী।

শেয়ার করুন: