ইকরাম চৌধুরীর চিকিৎসা তহবিলে চাঁদপুর ইউনিয়ন সচিব সমিতির নগদ অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি অসুস্থ সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসা তহবিলে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ২০ হাজার টাকা প্রদান করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চিকিৎসা তহবিল উপ-কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন পাটওয়ারী, সমন্বয়কারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, কমিটির সদস্য ও প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, বাপসা চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস রোকন ও সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহীন। চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বাপসা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন: