ইকরাম চৌধুরীর স্মারণে চাঁদপুর দর্পণ পরিবারের শোকসভা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীর স্মারণে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের উদ্যোগে শোক সভা ও দোয়া অনুষ্ঠান গত ১৪ আগস্ট পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দৈনিক চাঁদপুর দর্পণ বেঁচে থাকলেই ইকরাম চৌধুরী আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ থেকে গত ২১ বছর পূর্বে চাঁদপুর দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়। সেদিন থেকে ইকরাম চৌধুরীর কর্মী হিসেবে আজো পর্যন্ত ভালোবাসা নিয়ে কাজ করছি। এ দীর্ঘ সময়ে ইকরাম চৌধুরীর সাথে ব্যক্তিগত বহু স্মৃতিমধুর দিন কাটিয়েছি। একসাথে কাজ করতে গিয়ে একে অপরের সুখ-দু:খ ভাগাভাগি করেছি। আজ আমাদের তিনি নেই। আছে শুধুই স্মৃতি। এ স্মৃতি কখনই ভুলার নয়। আমরা যতদিন বাঁচবো ইকরাম চৌধুরীর স্মৃতিকে লালন করে আগামী দিনের পথচলায় এগিয়ে যাবো। বক্তারা অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। চাঁদপুর দর্পণ কার্যালয়টি শোকে আবৃত হয়ে পড়ে।

দৈনিক চাঁদপুর দর্পণের নির্বাহী সম্পাদক অধ্যক্ষ জালাল চৌধুরীর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পত্রিকার উপদেষ্টা সম্পাদক আকবর চৌধুরী।

আরো বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক শরীফ চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সহকারী সম্পাদক ফণী ভূষণ চন্দ্র, মফস্বল সম্পাদক এ.কে এম আজাদ, বিজ্ঞাপন ম্যানেজার ও স্টাফ রিপোর্টার আশ্রাফুল আলম, ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা, হাজীগঞ্জ অফিস প্রধান মিরাজ মুন্সী, কচুয়া সহকারী অফিস প্রধান প্রিয়তোষ পোদ্দার, মতলব উত্তর অফিস প্রধান শামছুজ্জামান ডলার, মতলব উত্তর প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, চাঁদপুর শহর প্রতিনিধি হাছিনুর আকরাম, মহামায়া প্রতিনিধি মহসিন আলম, হাইমচর প্রতিনিধি জাহিদুল ইসলাম।

সভার শুরুতেই কোরআন তেলোয়াত করেন মোঃ আশরাফুল আলম ও গীতা পাঠ করেন প্রিয়তোষ পোদ্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার হোসাইন লিটন, হাজীগঞ্জ প্রতিনিধি মোঃ মঞ্জুরুল আলম পাটওয়ারী, সুজন দাস, জীবন রয়েল হাবিব, ফরিদগঞ্জ প্রতিনিধি গাজী মমিন, তোফায়েল আহমেদ, কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হকসহ অনেকে।

শোক সভার শুরুতেই চাঁদপুর দর্পণ পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হয়। পরে বাদ জুম্মা নাজির পাড়াস্থ চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়

শেয়ার করুন: