উত্তর শাহতলী যোবাইদা সপ্রাবিতে জাতীয় শোক দিবস পালন

মেঘনাবার্তা রিপোর্ট:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৩৮ নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি,দৈনিক মেঘনাবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক জহিরুল হক লালু মাস্টার, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুন আল হাসান খান, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়াবেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সহকারি শিক্ষক তাহমিনা খানম।

অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম,রোজিনা আক্তার,হাবিবুর রহমান, অভিবাবক লিয়াকত আলী খান,ইউনিয়ন ছাত্রলীগ সদস্য সাগর বেপারী প্রমুখ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন: