মেঘনাবার্তা ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্পপন মাহমুদ ইউনয়নের মানবিক সহায়তা কার্ডের ২৫০০ টাকা সুবিধাভোগীদের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছেন।
এই প্রণোদনার টাকা নিয়ে যখন সারাদেশ থেকে দূর্ণীতির নানা খবর আসছিল তখন এরকম উদ্যোগে সবাই খুশি। সরকারের একটি ভালো উদ্যোগে সবার এরকম সক্রিয় অংশগ্রহণ কাজটি সুসম্পন্ন করতে সহায়ক হবে বলে মনে করেন ইউনিনবাসী।