কচুয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিদর্শকের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

আলমগীর তালুকার:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন বলেছেন অনলাইন শিক্ষা কার্যক্রমে কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ অনুকরনীয়। বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় ২৭ মার্চ থেকে এ বিদ্যালয়টি শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনা মেনে অনলাইনে প্রতিটি ক্লাশের শিক্ষার্থীদের জন্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিদ্যালযের অফিস কক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষন, শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেওয়া ও মুল্যায়ন,শৌচাগার ,স্যানিটেশন ব্যবস্থা,পরিস্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন শেষে ২৮ নভেম্বর শনিবার সন্তুষ্টি প্রকাশ করে করে উপরেক্ত কথা বলেন।

তিনি সকল বিদ্যালয়ের প্রধানদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষন,শিক্ষক ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে সভা,মোবইলের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দেশনা এবং ্এাসাইনমেন্ট ও মূল্যায়ন সম্পর্কে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলার পরমর্শ প্রদান করেন। তিনি আরো বলেন করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকে অবশ্য মাস্ক ব্যবহার করতে হবে।

একই দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন ,রগুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:মিজানুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো:আলমগীর তালুকদার,রগুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:জাকির হোসেন,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়েরসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: