কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

কচুয়া প্রতিবেদক:

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছায়েদ আলী মিয়াজী (৮০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মুগদা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।(ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত ব্যক্তি রাজধানী মালিবাগ এলাকার একজন বাসিন্দা। করোনা উপসর্গ থাকায় গত ৩০ এপ্রিল তাকে মুগদা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে নমুনা পরীক্ষায় করোনায় পজিটিভ রেজাল্ট আসায় ওই হাসপাতালে এগারো দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার পর মুগদা সরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। দীর্ঘ ১১দিন করোনার সাথে লড়াই করে আজ সকাল সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। তিনি ঢাকার মালিবাগে নিজ বাসায় বসবাস করতেন। তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। মিষ্টিবাসী, সদালাপী এ সামাজিক লোকটির মৃত্যুতে মালিবাগ কলোনী, কচুয়ার আশ্রাফপুর ইউনিয়নের নিজ বাড়ি জগৎপুর সহ সমগ্র কচুয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাবেক এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন: