করোনায় হাজীগঞ্জে ২ জনের মৃত্যু

মেঘনাবার্তা রিপোর্ট:

সদর হাসপাতালের আইসোলেশনে করোনার উপসর্গ নিয়ে আজকে দুইজন মারা গেছেন। দুইজনই হাজীগঞ্জ উপজেলার।

এর মধ্যে বাকিলা সাতবাড়িয়া গ্রামের মোস্তফা কামাল (৫৫), সকাল ১০টা ৫০ মিনিটের সময় মারা যান। তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সকাল ১০ টায়।

বিকেল তিনটায় একই উপজেলার মকিমাবাদ এলাকা থেকে আব্দুল কাদের পাটওয়ারী (৬৫) নামে এক লোক একই উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তাকে অক্সিজেন দেয়ার পর পরই তিনি মারা যান। ১০ মিনিট আইসোলেশনে ছিলেন।

চাঁদপুর ২৫০ শয্যার সসরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন: