কলেজ শাখার অনুমোদন পেল আশ্বিনপুর স্কুল

মতলব প্রতিনিধি:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল এর ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদন পেল আশ্বিনপুর স্কুল এন্ড কলেজেরর কলেজ শাখা।

ইতিহাস ও ঐতিহ্যর সাথে গড়া ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রদের সহযোগীতা ও ম্যানেজিং কমিটিরর আন্তরিক চেষ্টাই আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়টি আশ্বিনপুর স্কুল এন্ড কলেজে অনুমোদন লাভ করেছে।

এলাকায় এ খবরে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুলের ঐকান্তিক প্রচেষ্টা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এলাকাবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি কলেজে অনুমোদন লাভ করেছে।

গত ১২ আগষ্ট এ অনুমোদনের চিঠি কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে পেয়েছি। অচিরেই কার্যক্রম শুরু হবে। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা নূরে আলম ছন্দু পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ পাটোয়ারী ও ইউনিয়ন যুবলীগের নেতা সাইদুল হক শ্যামল পাটোয়ারী জানান, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে।

ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়টি আশ্বিনপুর স্কুল এন্ড কলেজে অনুমোদন লাভ করায় মতলবের মাটি ও মানুষের নেতা চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাশাপাশি এই এলাকার শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল একটি কলেজ প্রতিষ্ঠার। আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এদিকে, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজে অনুমোদন লাভ করায় আগামী ২০ আগষ্ট সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান।

শেয়ার করুন: