চাঁদপুরে অপরাধ মুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা

প্রতিনিধি:

দুর্নীতি মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ সহ অন্যান্য সামাজিক অপরাধ মুক্ত সমাজ গঠনে অঙ্গীকারে চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোঃ বেলায়েত হোসেন গাজি (বিল্লাল) চেয়ারম্যান সভাপতিত্বে মোঃ মহাবুবুল আহসান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান

তিনি তার বক্তব্যে বলেন, সমাজের দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ বন্ধ না করতে পারলে সরকারের উন্নয়ন কি কাজে আসবে?এই উন্নয়ন তো রাষ্ট্রের সকল নাগরিকের জন্য এরা যদি সামাজিক অপরাধ থেকে বেরিয়ে আসে তাহলেই দেশ ও জাতির কল্যাণ হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের আইন মানা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাল্য বিবাহ বিষয়ে তিনি বলেন, বিবাহ নিবন্ধনকারী কাজীদের এফিডেভিট করে অথবা অন্য কোন অবৈধ পন্থায় যাতে বাল্যবিবাহ না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।

এছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে মাদকবিরোধী নাগরিক কমিটি করার জন্য সকল সচেতন নাগরিকদের আহবান জানান।

এলাকার সকল মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের চিহ্নিত করে তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন।

এছাড়াও সকল ধরনের মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মা-বাবা পরিবারের ছেলেমেয়েদেরকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাকির হোসেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও অত্র ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাই স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিসহ বিবাহ নিবন্ধক কাজীগন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সকল মানুষের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন: