চাঁদপুরে সোমবার আরও ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন ও হাইমচরের ২জন রয়েছেন। একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮জনকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন ও ফরিদগঞ্জের ৩জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫৮জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২২৯৮জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮২জন।
আজ চাঁদপুরস্থ ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪৬টি রিপোর্ট আসে।এর মধ্যে করোনা পজেটিভ ৬টি। বাকী ৪০টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৫৮ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো:চাঁদপুর সদরে ১০১৬জন,ফরিদগঞ্জে ২৭৯জন,মতলব দক্ষিণে ২৭০জন,শাহরাস্তিতে ২৩৪জন,হাজীগঞ্জে ২০৬জন,মতলব উত্তরে ২০০জন,হাইমচরে ১৬৭জন ও কচুয়ায় ৮৬জন।
করোনায় জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো:চাঁদপুর সদরে ২৩জন,হাজীগঞ্জে ১৭জন,ফরিদগঞ্জে ১১জন,মতলব উত্তরের ১০জন,শাহরাস্তিতে ৭জন,কচুয়ায় ৬জন,মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।