চাঁদপুরে আরো ১২ জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ৪৬

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে আরো ১৫০ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ১২ জনের করোনা শনাক্ত : আক্রান্ত বেড়ে ৪৬ জন। সুস্হ্য হয়েছেন ১১ জন। রিপোর্ট নেগেটিভ এসেছে ১২৭ জনের।

চাঁদপুরে আরো ৫জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত।

এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪জন। সুস্থ হয়েছেন ১১জন।

শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, আজ অনেকগুলো রিপোর্ট এসেছে। এখনো যাচাই-বাছাই চলছে।

আজ ১২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ সদস্য ৫ জন। এরা সবাই চাঁদপুর মডেল থানার। এদের মধ্যে ৪ জন এসআই এবং ১ জন কনস্টেবল। মতলব উত্তরে ইউপি সচিবসহ ২ জন। শাহারাস্তিতে প্রাইভেট হাসপাতালের ১ জন ল্যাব টেকনিসিয়ানসহ ২ জন। বাকি ৩ জন চাঁদপুর সদরে।

সুস্হ্য হয়ছেন হাজিগঞ্জের ইউএনও সহ ১২ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের ১৪ দিন রোববার পূর্ণ হলে কাল হাজীগঞ্জের ইউএনওকে সুস্থ্য ঘোষণা করা হবে।

শেয়ার করুন: