চাঁদপুরে আরো ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলায় আরও ২১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ২১ জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮০জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ জেলায় সুস্থ্য ১৪৬৪জন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, ভাষাবীর এমএ ওয়াদুদ আরপি পিসিআর ল্যাব থেকে আজকের প্রাপ্ত রিপোর্ট ১১৬টি। এর মধ্যে পজিটিভ ২১টি ও নেগেটিভ ৯৫টি। আক্রান্ত ২১জনের মধ্যে চাঁদপুরে ১১জন, মতলব দক্ষিণে ২, ফরিদগঞ্জ ৭ ও শাহরাস্তি ১জন।

এ পর্যন্ত জেলায় রোগীর সংখ্যা ১৯৮০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৭৮৯জন, হাইমচর ১২৯জন, মতলব উত্তর ১৬১জন, মতলব দক্ষিণ ২০৭, ফরিদগঞ্জ ২২৯জন, হাজীগঞ্জ ১৮৭জন, কচুয়া ৭৯জন ও শাহরাস্তি ১৯৯জন।
আজকে পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৭৫জন।

এর মধ্যে চাঁদপুর সদরে ২১, ফরিদগঞ্জ ১০, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১০, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর ১জন। চিকিৎসাধীন রোগী ৭৮১জন। এর মধ্যে হাসপাতালে ৩০, ঢাকা রেফার ৬ এবং হোম আইসোলেশনে ৪৪৫জন।

শেয়ার করুন: