আনোয়ারুল হক:
চাঁদপুর আরো ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৪১ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৬ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৭ জন, হাইমচরে ৩ জন, মতলব উত্তরে ২ জন, মতলব দক্ষিণে ৭জন, ফরিদগঞ্জে ১৩ জন, হাজীগঞ্জ ৩ জন এবং শাহরাস্তিতে ৭ জন
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার দুপুরে ৭০টি রিপোর্ট আসে । এর মধ্যে ৪২টি পজেটিভ। ২৮টি নেগেটিভ।
জেলায় ১৩৪১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫১০ জন, মতলব দক্ষিণে ১৫৭ জন, শাহরাস্তিতে ১৩৫ জন, হাজীগঞ্জে ১৩৩ জন, ফরিদগঞ্জে ১৬৬ জন, হাইমচরে ১০০ জন, কচুয়ায় ৫৪ জন এবং মতলব উত্তরে ৮৬ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, শাহরাস্তিতে ৫ জন , মতলব দক্ষিণে ৩ জন এবং হাইমচরে ১ জন।