চাঁদপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসমাবেশ

 

মাসুদ রানা ॥
৫৪ বছরে এই বাংলাদেশের জনগণসহ আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে অনেক সরকারকে সংসদে পাঠিয়েছি। এতদিন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা দেশের উন্নয়ন করবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষাব্যবস্থা এবং চিকিৎসার পরিবর্তন হবে, এদেশের মানুষ অন্তত দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, যাদেরকে আমরা সংসদে পাঠিয়েছি তাদের ভাগ্যের পরিবর্তন দেশের মানুষের পরিবর্তন অথবা দেশের পরিবর্তন আমরা দেখি নাই। যারা মন্ত্রী হয়েছিল এমপি হয়েছিল তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করেছে। আমরা দেখেছি তাদের বেগমদের জন্য বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। আমরা দেখেছি আমাদের ট্যাক্স ভ্যাটের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এইসব কথা বলেন
৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসমাবেশে চাঁদপুর-৩ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখনো দেখছি ভোটের জন্য অনেক নেতারা বড় বড় অফার আমাদের সামনে তুলে ধরছে, এরকম অফার আমরা বিগত দিনেও দেখেছি ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে বলে ৭০ টাকা করে খেতে হয়েছে। তাই বলছি অফার গ্রহণ করার আগে কিন্তু আমাদের শর্ত বুঝে নিতে হবে। আমাদের কাছে কালো টাকা নেই, আমাদের কাছে পেশী শক্তি নেই, আমাদের কাছে দুর্নীতির চাঁদাবাজির টাকা নেই, আমরা মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমরা মানুষের অন্তর জয় করে দেশকে জয় করতে চাই। আপনাদের দোয়ার বরকতে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছে মানুষ আর বিগত দিনের রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। আমরা মানুষ, আমরা মানবতার কান্ডারী, আমরা মানুষের সেবা করতে চাই। কোন এমপি মন্ত্রী হওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যেহেতু এটা একটি বিশাল সেবার জায়গা তাই চাঁদপুর ৩ আসনে আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আপনাদের সেবা করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে কবুল করে আমরা ওলামাদের সহ মসজিদের ইমামদের সাথে নিয়ে আমরা মানুষের সেবার কাজে নিয়োজিত হবো। আসছে ভোট, এই ভোট পবিত্র আমানত, ভোট হলো সাক্ষী, ভোট হলো সমর্থন করা, আপনার এই পবিত্র আমানত নিয়ে কোন ব্যক্তি যদি সংসদ সদস্য হয়, প্রতিনিধি হয়ে সে সেখানে গিয়ে যদি জনগণের হক নষ্ট করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, আপনাদের মাথাপিছু বরাদ্দ যদি চুরি করে তখন সে কিন্তু একাই অপরাধী নয় বরং যারা ভোট দিয়েছে তারাও সমান অপরাধী। সময় হয়েছে আপনাদের বিবেককে জাগ্রত করার আপনারা যদি প্রত্যেক প্রাপ্তির সাথে কম্পেয়ার করে যদি ভাল মনে করেন, তাহলে এ দেশের সকলের মার্কা এবার হাতপাখা।
বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের সাবেক প্রচার সম্পাদক এইচ এম নিজামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, কে এম ইয়াসিন রাশেদ সানি, চলো ইসলামী আন্দোলনের সহ-সভাপতি জামিল হোসেন জাকির, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা সভাপতি ডাঃ বিল্লাল হোসেন।
সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী হারুনুর রশিদ।

Loading

শেয়ার করুন: