মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুর আরো ২৮জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৮৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ৪জন, মতলব দক্ষিণ ৩জন(মৃত ১জনসহ), ফরিদগঞ্জে ১জন, হাজীগঞ্জে ৭জন, কচুয়ায় ৪জন( মৃত ১জনসহ) এবং শাহরাস্তিতে ৬জন (মৃত ১জনসহ)।
উপসর্গ নিয়ে মৃত শাহরাস্তি উপজেলার আবু সুফিয়ান(৭৫) ,কচুয়া উপজেলার শাহ আলম (৬৬) এবং মতলব উত্তর উপজেলার আফিয়া বেগমেরব(৫০) রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার দুপুর ৬৩টি রিপোর্ট আসে । এর মধ্যে ২৮টি পজেটিভ। ৩৫টি নেগেটিভ।
জেলায় ১৪৮৯জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫৫২জন, মতলব দক্ষিণে ১৬৯জন, শাহরাস্তিতে ১৫৫জন, হাজীগঞ্জে ১৪৮জন, ফরিদগঞ্জে ১৭৪জন, হাইমচরে ১১৪জন, কচুয়ায় ৬৮জন এবং মতলব উত্তরে ১০৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৯জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।