মেঘনা বার্তা ডেস্ক:
বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ২৫ জন ছেলে মেয়ে শিক্ষার্থী নিয়ে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
২৩ অক্টোবর প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ) জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য , চলচ্চিত্র অভিনেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারাতে প্রশিক্ষক আলেকজান্ডার বো।